Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন এবং আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতন্ত্র বিষয়ক বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশগ্রহণ করবেন।

এই সফরের মাধ্যমে এনসিপি আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও প্রবাসী ইস্যুতে সংলাপ জোরদার করতে চায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।