Web Analytics

ফিলিস্তিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত ৪০০ পৃষ্ঠার আইনি পিটিশনের এক বছর পরও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ব্রিটিশ সরকার। ‘ব্রিটেন ওউজ প্যালেস্টাইন’ প্রচারণা গোষ্ঠী ১৪ জন ফিলিস্তিনির পক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বরে পিটিশনটি জমা দেয়। এতে ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের কর্মকাণ্ডের আইনি পর্যালোচনা চাওয়া হয়েছে।

মানবাধিকার আইনজীবী এবং আইন ও ইতিহাস বিশেষজ্ঞদের তৈরি পিটিশনে অভিযোগ করা হয়েছে, ব্রিটেন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার যথাযথভাবে স্বীকার করেনি এবং ম্যান্ডেট পরিচালনায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এতে হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক ও ব্যাপক বাড়িঘর ধ্বংসের অভিযোগের উল্লেখ রয়েছে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা এবং পরবর্তী ম্যান্ডেট ব্যবস্থার আইনগত ভিত্তিও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

উদ্যোক্তারা ব্রিটেনের ঐতিহাসিক ও আইনি দায় স্বীকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি ও জবাবদিহির প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। তাদের মতে, ব্রিটিশ আমলের সিদ্ধান্তের সঙ্গে গাজা ও পশ্চিম তীরের বর্তমান সংকটের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে অভিযোগগুলো এখনো কোনো আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত রায়ে প্রতিষ্ঠিত হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।