Web Analytics

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার সকালে আদাবরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুটের পর বিকেলে অভিযানে গেলে ছিনতাইকারীদের হামলায় থানার ওসি ও এক এসআই আহত হন। পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী আহত হয় এবং চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা তথ্যে দেখা যায়, রাজধানীতে ৪৬৬টি হটস্পটে প্রায় এক হাজার সক্রিয় ছিনতাইকারী রয়েছে। মে মাসে ঢাকায় ৩৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর সারা দেশে এক মাসে ১৬৭টি। অনেক ভুক্তভোগী মামলা করতে আগ্রহী না হওয়ায় প্রকৃত অপরাধের তুলনায় মামলা কম হচ্ছে। মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, মুগদা, ধানমন্ডি ও বাড্ডা এলাকায় অপরাধ প্রবণতা বেশি।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ছিনতাইকারীরা এখন সংগঠিত ও অস্ত্রধারী, তাই আইন সংস্কার জরুরি। ডিএমপি জানিয়েছে, তারা ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অভিযান জোরদার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।