Web Analytics

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে কলেজ শিক্ষক নাজমুল হাসানের বাড়িতে ডাকাতি করতে গিয়ে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের নাম দুলাল, তার বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। শনিবার দিবাগত রাতে আট সদস্যের একটি ডাকাত দল নাজমুলের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে নাজমুল ও তার ছেলে মিশকাতকে কুপিয়ে আহত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল পাল্টা আঘাত করলে তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলে। এ সময় অন্য ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেলেও দুলালকে ধরে গণপিটুনি দেওয়া হয়, এতে সে মারা যায়। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুরুতর আহত নাজমুল ও তার ছেলে মিশকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।