Web Analytics

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পাঞ্জাব শাখার একজন মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। লাহোর জেলা প্রশাসন জানিয়েছে, তাঁকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনসমাগমস্থলে আলিমা খানের উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ তৈরি করতে পারে। ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নেতাদের ভাষ্য, বড় জনসমাগম নিশ্চিত করতে দেশজুড়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সতর্ক করে বলেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় ‘সম্ভব সবকিছু’ করবে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারকে ‘চরম নিন্দনীয়’ বলেছেন। তাঁর মতে, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ ও আশঙ্কার প্রতিফলন এই গ্রেপ্তার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।