Web Analytics

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দ থেকে গরিব ও অসহায়দের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর দক্ষিণ উন্নয়ন ফোরাম।

মিলন বলেন, সব কার্যক্রম ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রকৃত হকদারদের মধ্যেই অর্থ বিতরণ করা হচ্ছে। তিনি জানান, কারা এই সহায়তা পাবেন তা নির্ধারণে প্রাক-সমীক্ষা করা হয়েছে এবং কোনো সংগঠনের নেতা-কর্মী এই অর্থ ভোগ করতে পারবেন না। যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে শুধু সংসদীয় দায়িত্ব নয়, জনগণের সুখ-দুঃখে পাশে থাকা ও প্রতিশ্রুতি রক্ষা করাই তার মূল লক্ষ্য।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।