Web Analytics

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলা চালায়, তবে পুরো পারস্য উপসাগরে নৌ-মাইন বসানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার, ২৩ মার্চ ২০২৬ তারিখে ইরানি ডিফেন্স কাউন্সিল এই ঘোষণা দিয়ে জানায়, তারা কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না।

এক বিবৃতিতে কাউন্সিল জানায়, যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রমের একমাত্র উপায় হলো ইরানের সঙ্গে সমন্বয় করা। তারা আরও জানায়, শত্রুপক্ষ ইরানের উপকূল বা দ্বীপে আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগরের সব প্রবেশপথ ও যোগাযোগ পথে মাইন বসানো হবে, যা কার্যত অঞ্চলটিকে অবরুদ্ধ করে দেবে। এর দায়ভার পড়বে হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর।

এই হুমকি আসে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন, নইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।