Web Analytics

ইসরাইলের কট্টরপন্থি রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সতর্ক করেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে, তবে ইসরাইল পুরো গাজা দখল করবে। হামাস ইসরাইলি আলটিমেটাম প্রত্যাখ্যান করার পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে ইসরাইল হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণের নির্দেশ দিয়েছিল, যা মার্কিন প্রশাসনের অনুরোধে নির্ধারিত হয়। অস্ত্র জমা না দিলে ইসরাইলি সেনাবাহিনী নতুন সামরিক অভিযান শুরু করবে বলে জানানো হয়।

হামাস এই হুমকিকে রাজনৈতিক প্রচারণা বলে দাবি করেছে এবং জানিয়েছে, এর কোনো বাস্তব ভিত্তি নেই। সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেছেন, তারা এই হুমকি মানবে না। স্মোট্রিচ জানান, গাজা নিরস্ত্রীকরণের চূড়ান্ত সময়সীমা শিগগির ঘোষণা করা হতে পারে এবং তা অমান্য করলে ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অভিযান চালাবে। তিনি আরও বলেন, গাজা দখলের জন্য দুই-তিনটি পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা রয়েছে। তবে স্মোট্রিচের মতে, ইসরাইল চাইলে বিদেশি সেনাদের সরিয়ে নিজ উদ্যোগে অভিযান চালাতে পারবে, যদিও আন্তর্জাতিক বাহিনীর দ্রুত মোতায়েনের সম্ভাবনা আপাতত নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।