Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নীলক্ষেত মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল। এতে ঢাকা কলেজ, মহানগর ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে দয়াল বলেন, আওয়ামী লীগ যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে বা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে ছাত্রদল কঠোরভাবে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদল দেশের সংকটময় সময়ে জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।