Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার বিভাগের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের হলেও সরকার স্বল্পতম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চায়।

মন্ত্রী জানান, পেশাদার অপরাধী ও দীর্ঘদিন পলাতক থাকা অনেক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ডসহ বগুড়ার ধর্ষণ ও গাজীপুরের ফাইভ মার্ডারসহ আলোচিত মামলাগুলোর তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং পুলিশ বাহিনীর সংস্কার করা হবে।

পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত আনার জন্য সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।