Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। রোববার, ২২ ফেব্রুয়ারি, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, ভারত সবসময়ই দূরদর্শী ও জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা করে এসেছে। তিনি জনগণের মধ্যে বিনিময়কে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন এবং ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টাকে সমর্থন করে এবং নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে প্রস্তুত।

ভিসা ইস্যুতে এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা নির্দিষ্ট সময়সীমা না দিলেও দ্রুত সমাধানের ইঙ্গিত দেন এবং দুই দেশের যোগাযোগ বাড়াতে আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।