Web Analytics

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে এমএসএস ইন সমাজবিজ্ঞান প্রোগ্রামে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তানিয়া ইয়াসমিন চৌধুরী। ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ৪ দশমিক ০০-এর মধ্যে ৩ দশমিক ৩০ সিজিপিএ অর্জন করেছেন। শুক্রবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তানিয়ার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

বাউবি জানিয়েছে, প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা ও শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টারে নিয়মিত পাঠদান চলছে। এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক কার্যক্রমের প্রসার ও উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।