Web Analytics

চাঁদা দিতে অস্বীকৃতির জেরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, ছিনতাই ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, বিএনপির একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ এই হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; বরং সারা দেশে চাঁদাবাজি ও দখলদারির যে ত্রাস তৈরি হয়েছে, এটি তার একটি ভয়াবহ নমুনা। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ‘নব্য জমিদারের’ উত্থান ঘটেছে।

কায়েমের ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে এবং অস্বীকৃতি জানালেই হামলা, ভাঙচুর ও লুটপাট হচ্ছে। তিনি সরকারকে নিজেদের দলের ‘নব্য জমিদারদের’ দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কারও জমিদারিতে পরিণত হতে দেওয়া হবে না; দেশ জনগণের হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।