Web Analytics

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস ২০২৬ প্রতিযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিক্স টিম, ইউএআরটি, বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর ওকলাহোমার টালসায় স্কাইওয়ে রেঞ্জে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণেই দলটি এই সাফল্য পেয়েছে এবং এসইউএএসের ইতিহাসে প্রথম বাংলাদেশি দল হিসেবে পোডিয়ামে স্থান করে নিয়েছে।

কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দল এতে অংশ নেয়। প্রাথমিক পর্বে ৮১টি দল ছিল; ৬৭টি দল চূড়ান্ত ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়, ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।

উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত প্রতিকূলতায় ২১টি ফ্লাইট পরিচালনাকারী দল ক্র্যাশের শিকার হয়। ইউএআরটি কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে মিশন সম্পন্ন করে। দলটি সেফটি ইন্সপেকশন ও র‌্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর পেয়েছে এবং একমাত্র দল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করেছে। তাদের ড্রোনে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তু শনাক্তকরণ, পে-লোড সরবরাহ ও বাধা এড়িয়ে চলার ব্যবস্থা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।