Web Analytics

মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের পদ স্থগিত করা হয়েছে। রোববার জেলা বিএনপির মুখপাত্র ও আহ্বায়ক কমিটির সদস্য নূরতাজ আলম বাহার স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক, নীতিবিবর্জিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করা হয়। নূরতাজ আলম বাহার বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আঁতাতকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হামিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই ঘটনায় বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান মল্লিককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাবসহ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির কাছে হাজির হতে বলা হয়। জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও উপজেলা তাঁতি দলের সভাপতি বাবুল হোসেনের পদও স্থগিত হয়েছে। ২২ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া রুবেলকে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের প্রত্যয়নপত্রে বিএনপির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।