Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলছে এবং সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পরিদর্শন বা সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেননি বলে অভিযোগ করেন মারফি। তার দাবি, যুদ্ধের প্রকৃত পরিস্থিতি আড়াল করতেই তাকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, যুদ্ধটি কোনো কাজে আসছে না এবং যুক্তরাষ্ট্র এতে হেরে যাচ্ছে।

মারফি আরও বলেন, মার্কিন জনগণের কাছ থেকে যুদ্ধের প্রকৃত মূল্য ও ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা চলছে। তার দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তিনি এবং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের ব্যর্থতার মাত্রা জনগণকে জানতে দিতে চান না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।