Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ইলিশ জাতীয় সম্পদ ও জিআই পণ্য; এর প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মানতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নদীতে ইলিশ ধরা ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

মাদারীপুরকে ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা মানলে উৎপাদন বাড়বে এবং জেলেদের আয় ও জীবনমান উন্নত হবে। জেলে পরিবারের খাদ্যনিরাপত্তার জন্য ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। সভা শেষে প্রতিমন্ত্রী ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।