Web Analytics

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকালে ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অথচ বৈপরীত্যপূর্ণ অঞ্চল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই জেলা ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও শচীন দেব বর্মণের জন্মভূমি, আবার তুচ্ছ বিষয়ে সংঘর্ষের ক্ষেত্রও বটে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ হলেও জেলার মানুষই গ্যাস সংকটে ভুগছে। সরাইল এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ থাকে না, ফলে মানুষ মাটির চুলা, এলপিজি ও বৈদ্যুতিক চুলার ওপর নির্ভর করছে। তিনি জানান, ২০১৬ সালে বাসাবাড়িতে নতুন সংযোগ বন্ধ হলেও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে অবৈধ সংযোগ চলছে, এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন।

তিনি দাবি জানান, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দিতে হবে, তারপর তা অন্য এলাকায় সরবরাহ করা উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।