Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আধুনিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে ওষুধ ছাড়াই রোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এটি চিকিৎসকদের জন্য বড় অর্জন এবং রোগীদের জন্য আনন্দের বিষয়। শনিবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে এডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা সেবাকে আরও টেকসই ও উন্নত করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার প্রসারকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, একসময় বাংলাদেশে ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা সীমিত থাকলেও বর্তমানে এটি চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রধান চিকিৎসা উপদেষ্টা প্রফেসর ড. এন. এম. কিরণসহ চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।