Web Analytics

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু)-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ অধ্যাপক পদে পদোন্নতি পান।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক এবং চিকিৎসা শিক্ষায় নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।