Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেছে। ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলালীকে সোমবার রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনীত করা হয়। নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নগর শাখার সদস্যদের মতামত ও কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী হেলালীকে প্রার্থী করা হয়েছে।

হেলালী এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে বিএনপির সাঈদ আল নোমানের কাছে ৪৬ হাজার ভোটে পরাজিত হন। স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলালী শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, বর্তমানে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এর আগে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ কয়েকজন নেতার নামও বিবেচনায় ছিল।

জামায়াত ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে, তবে তালিকাটি এখনো প্রকাশ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।