Web Analytics

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি মকবুল হোসেন (৫৪) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী নাজমুল ইসলামসহ নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা গেছে, মকবুল হোসেন সিআর ২৮৭৭/২৬ মামলায় ৮৬ ধারায় সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় এবং তার পিতার নাম মৃত আলী আহম্মেদ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।