Web Analytics

ছাত্র জমিয়ত বাংলাদেশ ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশে নিহতদের স্মরণে আগামী ৫ মে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে, ওই দিন দেশের সব শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন বলেন, শাপলা চত্বরের শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান।

বিবৃতিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সব ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।