Web Analytics

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি দেশের অর্থনীতিতে তাদের অবদানকে অপরিসীম বলে উল্লেখ করেন এবং আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিজেকে গভীরভাবে শোকাহত বলে জানান। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কষ্ট সহ্য করার শক্তি দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।