বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বুধবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি বিভাগীয় শহরে—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা হবে, যা তিন ঘণ্টায় ১০০ নম্বরের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা আবশ্যিক বিষয়ের তারিখ ও সময়সহ বিস্তারিত তথ্য বিপিএসসির ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।