Web Analytics

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশে বিনোদনের ঘাটতি তুলে ধরে একে ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুকে তিনি লেখেন, বিনোদনের অভাবে মানুষের মধ্যে হিংস্রতা, জিঘাংসা ও হতাশা জন্ম নিচ্ছে, যেখানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মননশীলতা বিকাশের কার্যকর উপায়। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

আসিফ তার লেখায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ও ব্যান্ড সংগীতের বিকাশে তার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৯–৮০ সালে জিয়াউর রহমান চট্টগ্রামের সংগীতশিল্পীদের সঙ্গে বৈঠক করেন এবং দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পশ্চিমা যন্ত্রের চর্চায় উৎসাহ দেন। আসিফ বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে পশ্চিমা যন্ত্রের ওপর আরোপিত ৫% শুল্ক প্রত্যাহার সংগীতের ভিত্তি আরও মজবুত করবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার একটি মহাপরিকল্পনার মাধ্যমে সারা দেশে টেকসই সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করবে, যা শিশুদের মৌলিক অধিকার রক্ষা ও জাতি গঠনে সহায়ক হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।