Web Analytics

ইরান আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তেহরান বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে আর্জেন্টিনার সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আইআরজিসিকে ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হয়। পারস্পরিক পদক্ষেপের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরান বলেছে, এ সিদ্ধান্তের যেকোনো পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকে বহন করতে হবে। গত মার্চের শেষ দিকে আর্জেন্টিনা আইআরজিসিকে তালিকাভুক্ত করে; তাদের দাবি ছিল, হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।