Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাল বলের জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের জন্য আট দলের চূড়ান্ত স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। আগামী ৩ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টটি। আট বিভাগের অংশগ্রহণে সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিসিবি।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে—মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। প্রতিযোগী দলগুলো হলো খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগ।

দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১০ অক্টোবর, তৃতীয় ও চতুর্থ রাউন্ড যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর। পঞ্চম রাউন্ড মাঠে গড়াবে ৩১ অক্টোবর এবং শেষ দুই রাউন্ড শুরু হবে ৭ ও ১৪ নভেম্বর। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, ময়মনসিংহের রাকিবুল হাসান, বরিশালের ইফতেখার হোসেন ইফতি, চট্টগ্রামের ইফরান শুক্কুর, রংপুরের আকবর আলী, রাজশাহীর প্রিতম কুমার, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন ও সিলেটের জাকির হাসান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।