Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। রোববার শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, শিক্ষককে প্রকাশ্যে হুমকি দেওয়া ন্যক্কারজনক ও উগ্র আচরণের পরিচায়ক। নেতৃবৃন্দ অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা থাকলেও এই ধরনের আচরণ পুরোনো স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। তারা বলেন, এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করবে।

শিবির নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।