Web Analytics

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা গেছে। পরিবারের অভিযোগ, প্রেমিক সোহেল তাকে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে স্কুলছাত্রীর দাফন করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, স্কুলে যাতায়াতের পথে সোহেল ওই শিক্ষার্থীকে বিরক্ত করত এবং পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১০ সেপ্টেম্বর রাতে রফিকুল ইসলাম বাঘা মন্টুর ইজিবাইকে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার একটি বাড়িতে নেওয়া হয় বলে অভিযোগ। পরে অন্য একটি ইজিবাইকে ফেরার সময় অজ্ঞাত চালক ও দুই যাত্রীর হয়রানির অভিযোগে সে গাড়ি থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক টলচালকের সহায়তায় রক্ষা পায়।

স্কুলছাত্রীর বড় ভাই সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে সোহেল ও রফিকুলকে আটক করে। বুধবার পঞ্চগড় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেলহাজতে পাঠায়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রেজওয়ানুল্লাহ বলেন, বিষপানের পর হাসপাতালে আনা ওই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।