Web Analytics

প্রশাসনিক ও ভূমি অধিগ্রহণ জটিলতায় আট বছর ধরে স্থবির থাকা চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্প অবশেষে গতি পেয়েছে। রোববার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের সাইনবোর্ড স্থাপন ও অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন মাসের মধ্যে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে, এরপর ভবন নির্মাণ শুরু হবে। শেখ ফরিদ আহমেদ বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি প্রকল্পটির বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আশ্বাস দেন, জমির মালিকরা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন এবং কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না।

প্রকল্প পরিচালক ডা. হারুন-অর-রশিদ জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং কাগজপত্র যাচাই-বাছাই চলছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ বিতরণ শুরু হবে এবং পরে নির্মাণকাজ শুরু হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।