Web Analytics

শীত মৌসুম শুরুর আগে জার্মানির গ্যাস মজুত রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সংরক্ষণব্যবস্থা পুনর্বিবেচনা ও উন্নয়নের আহ্বান জানিয়েছে শিল্প খাতের সংগঠন ইনেস। শুক্রবার পর্যন্ত দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুত ছিল ৬১ দশমিক ৩৫ শতাংশ। সরকারের লক্ষ্য ছিল নভেম্বরের শুরুতে মজুত ৮০ শতাংশে উন্নীত করা। এতে শীতে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হলেও জার্মান সরকার বলেছে, গ্যাস সরবরাহে কোনো ঘাটতি হবে না।

ইনেসের ব্যবস্থাপনা পরিচালক সেবাস্তিয়ান হেইনারমান বলেন, মজুতের লক্ষ্য পূরণে ব্যর্থতা প্রমাণ করে যে আগামী শীতগুলোতে পর্যাপ্ত গ্যাস সংরক্ষণ নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বাধ্যতামূলক মজুতের শর্ত আরোপে কেন্দ্রীয় অর্থনীতি মন্ত্রণালয়ের ইতিবাচক অবস্থানকে তিনি যথাযথ ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়াকে মজুত কমার প্রধান কারণগুলোর একটি হিসেবে দায়ী করা হচ্ছে। এতে গ্রীষ্মে গ্যাস কিনে ভূগর্ভস্থ সংরক্ষণাগার পূরণ ব্যয়বহুল ও কঠিন হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিতে ইইউর নিষেধাজ্ঞাও সরবরাহ অনিশ্চয়তা ও মূল্যচাপ বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।