Web Analytics

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছে। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগ ও জুলুমের শিকার হয়েছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে, কারণ সংশ্লিষ্ট মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যে বক্তব্য দিয়েছেন, সেটিই এই বিশৃঙ্খলার মূল ভিত্তি তৈরি করেছে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে যে বাসমালিকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? সতর্ক করে তিনি বলেন, কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

তিনি সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এই দায় বহন করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।