৩৪টি দেশের ৩৬ হাজারের বেশি মানুষের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, যুদ্ধ, পরমাণু অস্ত্রের হুমকি ও শক্তিধর দেশগুলোর বাড়তে থাকা সংঘাতের মধ্যে মানুষ বিভাজন ও জাতীয়তাবাদী রাজনীতির বদলে আন্তর্জাতিক সহযোগিতা চায়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য তুলে ধরেন। রকফেলার ফাউন্ডেশনের জন্য ফোকালডাটা পরিচালিত জরিপে ৫৫ শতাংশ মানুষ বলেছেন, জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিতে হলেও তারা আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে; ২০ শতাংশ এতে আপত্তি জানিয়েছেন।
ব্রাউন বলেন, বিশ্ব নিয়মভিত্তিক ব্যবস্থা থেকে শক্তিভিত্তিক ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে সামরিক শক্তি ও অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার হচ্ছে। তাঁর মতে, ইউরোপে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনাও করেন।
জরিপে ৭০ শতাংশের বেশি মানুষ মানবাধিকার, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তায় সরকারি উদ্যোগ চেয়েছেন। প্রায় ৮০ শতাংশ শান্তি, স্থিতিশীলতা, দারিদ্র্য, ক্ষুধা, রোগ ও নিরক্ষরতা মোকাবিলায় কার্যকর বৈশ্বিক ব্যবস্থা চায়। ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বাইরে থাকা দেশগুলো প্রতিষ্ঠান সংস্কার ও সমন্বিত উদ্যোগ নিতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।