Web Analytics

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইস্ক্যাপ)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশ টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। ২১ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত এই অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘কাউকে পেছনে না রেখে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকল বয়সের জন্য একটি সমাজ গড়ে তোলা’। অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক অংশীদারিত্ব ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

অধিবেশনটি আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।