Web Analytics

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ডাচ পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গ্রাউবুন্ডেন ক্যান্টনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বাসটি নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং পরে সড়কের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন এএনভিআর এএফপিকে জানিয়েছে, বাসটির মালিক পর্যটন সংস্থা ওড। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই নেদারল্যান্ডসের নাগরিক। নিহতদের পরিচয় বা আহতদের অবস্থা সম্পর্কে প্রতিবেদনে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এএনভিআরের তথ্য অনুযায়ী, বাসটি সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার সময় এটি অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে এক দিনের সফরে যাচ্ছিল। জেনেভা থেকে এএফপি ঘটনাটির খবর জানায় এবং শুক্রবার সুইস পুলিশ দুর্ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।