Web Analytics

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়। একই সময়ে তীব্র ঠান্ডায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, ফলে ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। ওই সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০টি লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। নিহতদের তালিকা যাচাই শেষে আরও ২১ জনের নাম মোট মৃত্যুর পরিসংখ্যানে যুক্ত করেছে মন্ত্রণালয়।

গত ৭ নভেম্বরের পর এবারই প্রথম মৃত্যুর সংখ্যা হালনাগাদ করা হলো। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৯৫ জনে এবং আহতের সংখ্যা অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতির পরও হতাহত অব্যাহত রয়েছে এবং তীব্র শীত বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।