Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে জানান, ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ সামরিক অভিযান শেষ হয়েছে এবং এখন আর ইরানের ভেতরে নিয়মিত হামলা চালানো হচ্ছে না। তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ অভিযানে শুরু হওয়া এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিজয় অর্জন করেছে। রুবিওর ভাষ্য অনুযায়ী, অভিযানে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন মজুত ধ্বংস করা হয়েছে এবং তাদের বিমান ও নৌবাহিনীর সক্ষমতাও ভেঙে দেওয়া হয়েছে।

তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই বক্তব্যের বিরোধিতা করেন। তাদের মতে, সংঘাত এখনো শেষ হয়নি। তারা কুয়েতের বিমানবন্দরে ইরানের হামলায় একজন নিহত ও ৬৩ জন আহত হওয়ার ঘটনা এবং বাহরাইনে ড্রোন হামলার কথা উল্লেখ করেন। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি সারা জ্যাকবস বলেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ এবং মার্কিন সেনারা ঝুঁকির মধ্যে রয়েছেন।

রুবিও আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, তবে কোনো শান্তিচুক্তি হয়নি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, কার্যক্রম সীমিত করুক এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করুক। অন্যদিকে ইরান আলোচনার আগে ১২ বিলিয়ন ডলার অবরুদ্ধ সম্পদ মুক্তির দাবি জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।