Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চালু করা ই-কার সেবা মাত্র চার মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) গত বছরের ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছিল। তবে লোকসান, ভাড়া সংক্রান্ত জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে গত মার্চের শেষ সপ্তাহে সব ই-কারের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

প্রথমে পাঁচটি গাড়ি চালু হলেও যান্ত্রিক ত্রুটিতে দুটি বন্ধ হয়ে যায়। চালকরা প্রতিদিন কোম্পানিকে ১,৫০০ টাকা দিয়ে গাড়ি চালাতেন এবং আয় থেকে মজুরি পেতেন। সময়ের সঙ্গে যাত্রী সংখ্যা কমে যায় এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট স্টপেজ ও ভাড়া নির্ধারণ করলেও রাকসুর জিএসের পাঁচ টাকার ভাড়া ঘোষণায় বিভ্রান্তি তৈরি হয়।

ই-কার সেবার ম্যানেজার এনায়েত কবির লিখন জানান, রুয়ার সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় কোম্পানি গাড়ি সরিয়ে নেয়। রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন জানান, টেকনিক্যাল সমস্যাই মূল কারণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজি হলে নতুন গাড়ি কিনে ফ্রি সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।