Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবি–ঢাকা রুটে এই ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি ৪ মার্চ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করবে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে ছাড়বে। আবুধাবি থেকে স্থানীয় সময় ৫ মার্চ রাত ১টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে এই ফ্লাইট পরিচালিত হবে।

আবুধাবি এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এছাড়া, ইউএস-বাংলা আজ ৪ মার্চ দুবাই–ঢাকা বিশেষ ফ্লাইট (বিএস-৩৪২) পরিচালনা করে ২৮ জন বিমানের ক্রুকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, যারা ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন।

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও আমিরাতের ইউএস-বাংলা সেলস সেন্টার বা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।