Web Analytics

ময়মনসিংহের ফুলপুরে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকার ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার তেল জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় তেলের সংকট দেখা দিলেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।