Web Analytics

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে সোমবার (২৩ মার্চ) ভালেরো কোম্পানির মালিকানাধীন একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে সতর্কবার্তা জারি করে শোধনাগারের আশপাশের সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

ভালেরো এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর তাদের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। তারা কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শোধনাগারটিতে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।