মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্র জানায়, ঘটনাটি কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটে। বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। প্রতিবেদনে ওই চার ব্যক্তির পরিচয় বা তাদের সম্পর্কে অন্য কোনো তথ্য জানানো হয়নি।
শুক্রবার সকালে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যান বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।