Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেসা চৌধুরী হলে উচ্চক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর করেছে। মঙ্গলবার হল সংসদ ও প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটি হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশুদ্ধ ও ঠান্ডা পানির সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম জানান, দেশের প্রচণ্ড গরম ও হলের অতিরিক্ত শিক্ষার্থীসংখ্যার কারণে নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব থাকলেও তারা ব্যবস্থা না নেওয়ায় ছাত্র সংসদকে উদ্যোগ নিতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ক্যাম্পাসের পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

ফিল্টার হস্তান্তর অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও হল প্রভোস্ট ড. আঞ্জুমান আরা এবং জকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।