Web Analytics

পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার ব্যর্থতার পর প্রথমে পাকিস্তান ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পরে ইরানি প্রতিনিধিরাও দেশ ছাড়েন। উভয় পক্ষই আলোচনার ভেস্তে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে। ভ্যান্স জানান, তেহরান ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কোনো চুক্তি সম্ভব হয়নি, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষই অনড় ছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবির’ কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক অধিকারসহ কয়েকটি অমীমাংসিত ইস্যুতে তীব্র মতপার্থক্য দেখা দেয়। ইরানি প্রতিনিধিদল দাবি করে, যুক্তরাষ্ট্র এমন শর্ত দিয়েছে যা আলোচনার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর পাল্টা হামলা চালায় ইরান। এক মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়, তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।