Web Analytics

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সাতজন দুদেশের শূন্যরেখায় অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব পিলারের পাশে বিএসএফ সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পুশইন রুখে দেন এবং তাদের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করেন। বর্তমানে তারা সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভেতরে ভারতীয় অংশে অবস্থান করছেন।

কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার জানান, বিএসএফের পুশইন রুখে দিয়ে তাদের ভারতীয় অংশে পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। সীমান্তের পরিবেশ শান্ত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।