Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরও এগিয়ে নিতে চায়। সোমবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বৈশ্বিক গণমাধ্যমের নতুন ইকোসিস্টেম কীভাবে পরিচালনা করা যায় এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও তথ্য মন্ত্রণালয় যৌথভাবে গণমাধ্যম খাতে কাজের সুযোগ খুঁজে দেখবে। তিনি বলেন, অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য এখন একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব অপতথ্য সমাজ ও নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারসাম্যপূর্ণ স্বাধীনতাও জরুরি। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার অপব্যবহার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। তাই তথ্য মন্ত্রণালয়কে একসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও অপতথ্য প্রতিরোধের কাজ করতে হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।