Web Analytics

বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনে স্পিকার হিসেবে মেজর হাফিজ (অব.) বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে বক্তব্য দেন, যেখানে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

দর্শক সারিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। অধিবেশনে রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলের গেজেট প্রকাশের এক মাসের মধ্যে সংবিধান অনুযায়ী এই প্রথম অধিবেশন আহ্বান করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।