Web Analytics

সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রোববার রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, হাইকোর্টের নির্দেশনা খায়রুল হকের ক্ষেত্রেই বহাল থাকবে।

পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এভাবে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ মে রিট করেন তাঁর ছেলে আইনজীবী আশিক উল হক। প্রাথমিক শুনানি শেষে ১৭ মে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন ও লিভ টু আপিল করেছিল; চেম্বার আদালত হয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।