Web Analytics

ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকার ৫৭টি স্থানে ৭০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার ফলে শহরের সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। তিনি বলেন, ভবিষ্যতে আরও নতুন এআই ক্যামেরা স্থাপন করা হবে, যা নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করবে।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার থানাগুলোকে আরও সেবাবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নাগরিক সেবার মান উন্নয়নে পুলিশের চলমান প্রচেষ্টার অংশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।